SSC বাংলা সাহিত্য মানুষ মুহম্মদ (স.) MCQ

নবম-দশম শ্রেণির 'মানুষ মুহম্মদ (স.)' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. “না না, তাহা কখনই সম্ভব নয়।”— কোনটি সম্ভব ছিল না?
সঠিক উত্তর: শত্রুদের অভিসম্পাত করা
2. কে উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠল?
সঠিক উত্তর: বীরবাহু ওমর (রা.)
3. “আজ তোমরা সবাই স্বাধীন, সবাই মুক্ত”— হজরত মুহম্মদ (স.) কী হাতে নিয়ে এ উক্তিটি করেছিলেন?
সঠিক উত্তর: ন্যায়ের তুলাদণ্ড
4. “যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ / আমি দিই তারে বুকভরা গান”— উক্তিটি মহানবী (স.)-এর জীবনের যে ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয়— i. তায়েফবাসীকে ক্ষমা ii. মহানবীর (স.) সুমহান প্রতিশোধ iii. মহানবীর (স.) চরিত্রের সহজ স্বচ্ছ প্রকাশ নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
5. 'অরাতি' শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: শত্রু
6. হজরত মুহম্মদ (স.)-এর সহধর্মিণী—
সঠিক উত্তর: বিবি খাদিজা
7. হজরত ওমর মহানবিকে হত্যার সংকল্প নিয়ে যাওয়ার সময় কার কণ্ঠে কোরআনের বাণী শুনেছিলেন?
সঠিক উত্তর: ভগ্নির
8. 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হযরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে?
সঠিক উত্তর: খয়বর
9. হজরত মুহম্মদ (স.) কী হিসেবে তাঁর জীবন রূপায়িত করেছেন?
সঠিক উত্তর: মানুষের শ্রেষ্ঠ আদর্শ
10. রাহী-পথিকের সেবা করাই যাদের ব্রত—
সঠিক উত্তর: এক পরহিতব্রতী দম্পতি
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store