নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বিষয়ের 'বাগধারা' অধ্যায়ের MCQ

Class 9-10 'বাগধারা' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. কী প্রয়োগের মাধ্যমে ভাষা প্রাণবস্তু ও বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে?
সঠিক উত্তর: বাগধারা
2. নিচের কোন বাগধারাটির অর্থ 'বিশৃঙ্খল'?
সঠিক উত্তর: জগাখিচুড়ি
3. বাক্যের বর্গ যখন বাচ্যার্থ ছাড়িয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে কী বলে?
সঠিক উত্তর: বাগধারা
4. ‘গোল্লায় যাওয়া’ বাগধারাটির অর্থ কী?
সঠিক উত্তর: নষ্ট হওয়া
5. ‘কচুকাটা করা’ বাগধারাটির অর্থ কী?
সঠিক উত্তর: ধ্বংস করা
6. কোন বাগধারাটির অর্থ মরা?
সঠিক উত্তর: অক্কা পাওয়া
7. ‘অক্ষরে অক্ষরে’- এর অর্থ হলো-
সঠিক উত্তর: যথাযথ
8. ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির সঠিক অর্থ কী?
সঠিক উত্তর: নিতান্ত অলস
9. ‘দৃঢ় সংকল্প’ অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
সঠিক উত্তর: এক কথার মানুষ
10. ‘উপযুক্ত মিলন’ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?
সঠিক উত্তর: মণিকাঞ্চন যোগ
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store