নবম-দশম শ্রেণির ইসলাম শিক্ষা বিষয়ের 'ইবাদত' অধ্যায়ের MCQ
Class 9-10 'ইবাদত' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. কী করতে পারলে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভে সক্ষম হব?
সঠিক উত্তর: আল্লাহর নির্দেশিত কাজগুলো ঠিকভাবে করতে পারলে
2. নির্দিষ্ট দিনসমূহে পবিত্র কা'বা ও নির্ধারিত কয়েকটি স্থানে আল্লাহ ও রাসুলের নির্দেশিত অনুষ্ঠান পালন করাকে বলা হয়-
সঠিক উত্তর: হজ
3. ইসলামি শিক্ষার দ্বিতীয় উৎস কী?
সঠিক উত্তর: হাদিস শরিফ
4. যায়েদ এমন একটি ইবাদত পালন করে যার মাধ্যমে সে গরিব-দুঃখী মানুষের ক্ষুধার যন্ত্রণা উপলব্ধি করতে পারে। ইবাদতটি হলো-
সঠিক উত্তর: সাওম
5. তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে?
সঠিক উত্তর: ইবাদত
6. এ পৃথিবীর দায়-দায়িত্ব এবং কর্তব্য সঠিকভাবে পালন করা কী?
সঠিক উত্তর: ইবাদতের শামিল
7. ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়ের নাম কী?
সঠিক উত্তর: জিহাদ
8. শিক্ষার্থীকে অবশ্যই পরিত্যাগ করতে হবে—
সঠিক উত্তর: না বুঝে পড়ার অভ্যাস
9. কেমন ইবাদত আল্লাহ কবুল করবেন?
সঠিক উত্তর: একনিষ্ঠ
10. আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে ব্যবহারিক জীবনে তোমার করণীয় হলো-
i. নিয়মিত সালাত আদায় করা
ii. সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
iii. নিকটাত্মীয়ের হক পালন করা
নিচের কোনটি সঠিক?