নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বিষয়ের 'বই পড়া' অধ্যায়ের MCQ

Class 9-10 'বই পড়া' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. 'ডেমোক্রেসি' শব্দের বাংলা অর্থ কী?
সঠিক উত্তর: গণতন্ত্র
2. আমাদের দেশে লাইব্রেরির সার্থকতা কীসের চাইতে কম নয়?
সঠিক উত্তর: হাসপাতালের
3. প্রমথ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন?
সঠিক উত্তর: উনবিংশ
4. 'উদ্বাহু' কথাটির অর্থ কী?
সঠিক উত্তর: ঊর্ধ্ব বাহু
5. 'বই পড়া' প্রবন্ধ অনুসারে জাতির প্রাণে যথার্থ স্ফূর্তি লাভের উপায় কী?
সঠিক উত্তর: মনকে সজাগ ও সবল রাখা
6. মানুষের আত্মাকে বাঁচাতে গেলে কী করতে হবে?
সঠিক উত্তর: মনের দাবি পূরণ করতে হবে
7. কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই?
সঠিক উত্তর: পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
8. "আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে।"— এ অংশটি কোন প্রবন্ধের?
সঠিক উত্তর: বই পড়া
9. 'ডেমোক্রেসির গুরুরা' বলতে প্রমথ চৌধুরী কাদের বুঝিয়েছেন?
সঠিক উত্তর: ইংরেজ
10. 'নীললোহিত' গ্রন্থটির রচয়িতা কে?
সঠিক উত্তর: প্রমথ চৌধুরী
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store