নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বিষয়ের 'অনুসর্গ' অধ্যায়ের MCQ

Class 9-10 'অনুসর্গ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. মতো, মধ্যে - ইত্যাদি কীসের উদাহরণ?
সঠিক উত্তর: অনুসর্গ
2. "ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়" - এই বাক্যে 'থেকে' কী ধরনের অনুসর্গ?
সঠিক উত্তর: ক্রিয়াজাত অনুসর্গ
3. 'কোন পর্যন্ত পড়েছ?' - এ বাক্যে অনুসর্গ কোনটি?
সঠিক উত্তর: পর্যন্ত
4. সম্মুখে, সামনে - কীসের উদাহরণ?
সঠিক উত্তর: অনুসর্গ
5. নিচের কোনটিতে ক্রিয়াজাত অনুসর্গ রয়েছে?
সঠিক উত্তর: বহুদিন ধরে অপেক্ষা করে আছি।
6. অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়?
সঠিক উত্তর: দুই
7. ক্রিয়াজাত অনুসর্গ কোনটি?
সঠিক উত্তর: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।
8. অনুসর্গের কাজ কী?
সঠিক উত্তর: শব্দকে বাক্যের সাথে সম্পর্কিত করে
9. প্রতি, বিনা, মাঝে ইত্যাদি কীসের উদাহরণ?
সঠিক উত্তর: অনুসর্গ
10. আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। বাক্যে 'বনাম' কীসের উদাহরণ?
সঠিক উত্তর: অনুসর্গ
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store