SSC ভূগোল ও পরিবেশ জনসংখ্যা MCQ

নবম-দশম শ্রেণির 'জনসংখ্যা' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. একটি স্থান বা দেশের শিক্ষার হার কম হলে প্রজননশীলতা কীরূপ হয়?
সঠিক উত্তর: বেশি হয়
2. বলপূর্বক অভিবাসন হয়ে থাকে কোনটির প্রভাবে?
সঠিক উত্তর: গৃহযুদ্ধ ও সাম্প্রদায়িক বৈষম্য
3. মানুষ কোন ধরনের জলবায়ুতে বসবাস করতে ভালোবাসে?
সঠিক উত্তর: সমভাবাপন্ন জলবায়ু
4. ২০১৪ সালে পৃথিবীর জনসংখ্যা কত ছিল?
সঠিক উত্তর: ৭.২৩ বিলিয়ন
5. নির্ভরশীল জনসংখ্যা কাকে বলা হয়?
সঠিক উত্তর: ০-১৮ বছর ও ৬৫ ঊর্ধ্ব
6. কোনো দেশে গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে সে সংখ্যাকে কী বলে?
সঠিক উত্তর: জনসংখ্যার ঘনত্ব
7. জনসংখ্যা কাঠামো কী?
সঠিক উত্তর: নারী-পুরুষের বয়সভিওিক বিন্যাস
8. কোনো দেশের জনসংখ্যা সংকোচন প্রধানত কতভাবে কার্যকর করা যেতে পারে?
সঠিক উত্তর: দুই
9. জনসংখ্যা কোন ধরনের উপাদান?
সঠিক উত্তর: পরিবর্তনশীল
10. জনসংখ্যা বণ্টনের কোনটি অপ্রাকৃতিক প্রভাবক?
সঠিক উত্তর: অর্থনৈতিক
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store