নবম-দশম শ্রেণির 'অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. অর্থনীতিতে কোনো দ্রব্যকে সম্পদ হিসেবে বিবেচনা করার জন্য কয়টি বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
সঠিক উত্তর: ৪
2. প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়-
i. বিদ্যুৎ উৎপাদনে
ii. কলকারখানায়
iii. গৃহকর্মে
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
3. কবি ফেরদৌসী তাঁর কাব্য প্রতিভার দ্বারা বিখ্যাত কাব্য ‘শাহনামা’ রচনা করেন। কবির কাব্য প্রতিভা সম্পদ নয় কেন?
সঠিক উত্তর: হস্তান্তরযোগ্যতার অভাবে
4. নিচের কোনটি মানবিক সম্পদ?
সঠিক উত্তর: সাংগঠনিক ক্ষমতা
5. অর্থনীতিতে নির্বাচন প্রক্রিয়াটি যে কারণে করা হয়-
i. ব্যক্তি পর্যায়ে সম্পদের স্বল্পতা
ii. বাজারে দ্রব্যের চড়া মূল্য নির্ধারণ
iii. রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতা
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
6. সমষ্টিগত সম্পদ কোনটি?
সঠিক উত্তর: হাসপাতাল
7. মধ্যবর্তী দ্রব্য হলো-
i. দুধ ও চিনি
ii. ভাত ও রুটি
iii. আটা ও ময়দা
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
8. নাবিল সাহেব ধান রাখার জন্য একটি গুদামঘর তৈরি করলেন। এটি কোন ধরনের দ্রব্য?
সঠিক উত্তর: মূলধনি
9. যেসব দ্রব্য বিনা পরিশ্রমে এবং বিনামূল্যে পাওয়া যায় তাকে কী বলে?
সঠিক উত্তর: অবাধলভ্য দ্রব্য
10. নিচের কোনটি কৃষিবহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত?