নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বিষয়ের 'নিমগাছ' অধ্যায়ের MCQ

Class 9-10 'নিমগাছ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. নিমগাছকে কেউ যত্ন করে না- i. আলসেমির কারণে ii. অজ্ঞতার কারণে iii. অপ্রয়োজনীয়তার কারণে
সঠিক উত্তর: i ও ii
2. নিমের ডাল ভেঙে অনেকে চিবায় কেন?
সঠিক উত্তর: দাঁত ভালো রাখার জন্য
3. 'নিমগাছ' গল্পে নিমগাছটি কার প্রতীক?
সঠিক উত্তর: একজন সর্বংসহা নারী
4. 'নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়'- এখানে কী প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: মুক্তির অদম্য বাসনা
5. 'ওদের বাড়ির গৃহকর্ম-নিপুণা লক্ষ্মীবউটির ঠিক এক দশা।' এখানে যে দশার কথা বোঝানো হয়েছে- i. অবহেলিত ii. বঞ্চিত iii. নিগৃহীত
সঠিক উত্তর: i, ii ও iii
6. উদ্দীপক: "নদী কভু পান নাহি করে নিজ জল , তরুগণ নাহি খায় নিজ নিজ ফল। গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান , কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।" উদ্দীপকে 'নিমগাছ' গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
সঠিক উত্তর: উপকারিতা
7. প্রধান শিক্ষক বললেন, "তোমরা বাড়ির আঙিনায় তুলসী, এলোভেরা গাছ লাগাবে, কারণ এগুলো ঔষধি গাছ।"- প্রধান শিক্ষকের বক্তব্য 'নিমগাছ' গল্পের কার প্রতিনিধিত্ব করে?
সঠিক উত্তর: বিজ্ঞ
8. নিমগাছটা লোকটার সঙ্গে যেতে পারল না কেন?
সঠিক উত্তর: শিকড় অনেকদূর পর্যন্ত বিস্তৃত বলে
9. বনফুল কী ধরনের লেখার মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন?
সঠিক উত্তর: ব্যঙ্গ-কবিতা ও প্যারোডি
10. বনফুলের গল্প ও উপন্যাসের বিষয়বস্তু কী ছিল?
সঠিক উত্তর: কাল্পনিক উপাদান
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store