1. 'অভাব' অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
সঠিক উত্তর: হাভাত
ব্যাখ্যা: ভাতের অভাব = হাভাত।
2. 'নালায়েক' শব্দে 'না' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর: অপূর্ণ
3. 'অপকর্ম' শব্দে 'অপ' উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
সঠিক উত্তর: নিকৃষ্ট/মন্দ
4. 'পাতি' উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়?
সঠিক উত্তর: ছোট
ব্যাখ্যা: যেমন: পাতিহাঁস, পাতিলেবু।
5. কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?
সঠিক উত্তর: প্রগতি
ব্যাখ্যা: 'প্র' উপসর্গ।
6. 'বিপরীত' অর্থে 'পরা' উপসর্গযুক্ত শব্দ-
সঠিক উত্তর: পরাজয়
ব্যাখ্যা: জয়ের বিপরীত পরাজয়।
7. যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে কী বলে?
সঠিক উত্তর: উপসর্গ
8. 'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর: বিশেষ
ব্যাখ্যা: বিজ্ঞান = বিশেষ জ্ঞান।
9. 'সুদিন' শব্দের 'সু' উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর: ভালো
10. নিচের কোনটি উপসর্গযোগে গঠিত শব্দ?
সঠিক উত্তর: প্রবীণ
ব্যাখ্যা: এখানে 'প্র' একটি উপসর্গ যা 'বীণ' শব্দের আগে যুক্ত হয়েছে।
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের সকল প্রশ্ন ও উত্তর