1. চাহিদা রেখা চাহিদা সূচির কিসের প্রকাশ?
সঠিক উত্তর: জ্যামিতিক প্রকাশ
2. যে দামে চাহিদা ও যোগান পরস্পর সমান হয় তাকে কী বলে?
সঠিক উত্তর: ভারসাম্য দাম
3. বাজারে গিয়ে ক্রেতা সবসময় কী চেষ্টা করেন?
সঠিক উত্তর: সর্বনিম্ন মূল্যে দ্রব্য ক্রয় করতে
4. ক্রেতা-বিক্রেতার দর কষাকষির মাধ্যমে কোন অবস্থায় একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্য ক্রয়-বিক্রয়ে সম্মত হয়?
সঠিক উত্তর: চাহিদা ও যোগান সমান হলে
5. কিসের ভিত্তিতে চাহিদা রেখা আঁকা যায়?
সঠিক উত্তর: চাহিদা সূচি
6. শখ বা নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কীরূপ?
সঠিক উত্তর: কাজ করে না
7. কোনটি চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে নির্ধারিত হয়?
সঠিক উত্তর: ভারসাম্য দাম
8. একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে এবং একটি নির্দিষ্ট দামে বিক্রয় করতে ইচ্ছুক ও সমর্থ থাকে তাকে কী বলে?
সঠিক উত্তর: যোগান
9. চাহিদার বাড়া-কমার ক্ষেত্রে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে বোঝানো হয়েছে—
i. ক্রেতার রুচি ও পছন্দ
ii. আয়
iii. পণ্যের দাম
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
10. চাহিদা রেখা কেমন থাকে?
সঠিক উত্তর: ডানদিকে নিম্নগামী
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও
এই অধ্যায়ের আরো প্রশ্ন ও উত্তর