নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বিষয়ের 'যাব আমি তোমার দেশে' অধ্যায়ের MCQ
Class 9-10 'যাব আমি তোমার দেশে' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কেন কবি গাঁয়ে ফিরতে চান?
সঠিক উত্তর: পল্লিপ্রকৃতির মাঝে শান্তি-স্বস্তি মেলে
2. জসীমউদ্দীনের কবিতায় কোন বিষয়গুলো যুক্ত হয়ে কবিতায় নতুন মাত্রা পেয়েছে?
সঠিক উত্তর: পল্লির মাটি ও মানুষের জীবনচিত্র
3. "সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি-মার"— কবিতার এই পঙ্ক্তিতে প্রকাশ পেয়েছে কবির—
সঠিক উত্তর: প্রগাঢ় ভালোবাসা
4. 'যাব আমি তোমার দেশে' কবিতায় উল্লিখিত কবি পল্লি-দুলালের সাথে কোন মাঠ পেরিয়ে যেতে চান?
সঠিক উত্তর: গাজন-তলির মাঠ
5. জসীমউদ্দীন কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
সঠিক উত্তর: ১৯৭৬ খ্রিষ্টাব্দে
6. বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে কবির রচিত 'কবর' কবিতাটি কোথায় অন্তর্ভুক্ত হয়?
সঠিক উত্তর: প্রবেশিকা বাংলা সংকলনে
7. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবির বর্ণিত পথ—
i. সরু সুতার আঁচড় টানার মতো
ii. হাবা মেয়ের এলো মাথার সিঁথির মতো
iii. কোথাও সিধে কোথাও বাঁকা
নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i, ii ও iii
8. 'রাখালী' কী ধরনের রচনা?
সঠিক উত্তর: কাব্য
9. 'যাব আমি তোমার দেশে' কবিতায় কাদের মাথায় জলের ঝারি?
সঠিক উত্তর: মেঘ-কনেদের
10. 'যাব আমি তোমার দেশে' কবিতার পঙ্ক্তিতে কবি উল্লেখ করেছেন—
i. ধান কাউনের ক্ষেতের ভেতর সরু সুতোর আঁচড় টানি
ii. চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে
iii. বনের পাতার ফাঁকে দেখব মোরা সাঁজ-বাগানে
নিচের কোনটি ঠিক?