SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন MCQ

নবম-দশম শ্রেণির 'ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নির্দেশদাতা কে ছিলেন?
সঠিক উত্তর: জেনারেল ডায়ার
2. নেতাজী সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগ করেন কত খ্রিস্টাব্দে?
সঠিক উত্তর: ১৯৪১
3. সশস্ত্র বিপ্লবী আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
সঠিক উত্তর: স্বাধীনতা অর্জন
4. সামাজিক ও ধর্মীয় ক্ষেত্রে পাশ্চাত্যের প্রভাব ছিল কোন সময়ে?
সঠিক উত্তর: উনিশ শতকের প্রথমার্ধে
5. ইংরেজ শাসকদের বিভিন্ন ধরনের বীভৎস ঘটনা ঘটানোর উদ্দেশ্য কী ছিল?
সঠিক উত্তর: জনমনে আতঙ্ক সৃষ্টি করা
6. সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিল কোনটির?
সঠিক উত্তর: অনুশীলন সমিতির
7. কত খ্রিস্টাব্দে বোম্বায়ে নৌ বিদ্রোহ দেখা দেয়?
সঠিক উত্তর: ১৯৪৬
8. ১৮৫৭ খ্রিস্টাব্দের কত তারিখে বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করা হয়?
সঠিক উত্তর: ২৯ মার্চ
9. কেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ‘সাম্প্রদায়িক রোয়েদাদ’ ঘোষণা করেন?
সঠিক উত্তর: সাম্প্রদায়িক সমস্যা সমাধানের জন্য
10. কোন বৃদ্ধা পুলিশের গুলিবদ্ধ হয়েও জাতীয় পতাকা দৃঢ় মুষ্টিতে ধরে রাখেন?
সঠিক উত্তর: মাতঙ্গিনী হাজরা
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store