নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বিষয়ের 'অভাগীর স্বর্গ' অধ্যায়ের MCQ

Class 9-10 'অভাগীর স্বর্গ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. প্রসন্ন শব্দের বিপরীত শব্দ কোনটি?
সঠিক উত্তর: বিষণ্ণ
2. 'অভাগীর স্বর্গ' গদ্যে জমিদারের আচরণে প্রকাশ পায়— i. অত্যাচারীর রূপ ii. ভালোবাসার রূপ iii. জাতভেদের রূপ নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও iii
3. 'বর্ষীয়সী' বলতে কী বোঝায়?
সঠিক উত্তর: অতি বৃদ্ধ
4. 'অভাগীর স্বর্গ' গদ্যে অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?
সঠিক উত্তর: পাঁচ
5. 'অভাগীর স্বর্গ' গদ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত দরদি ভাষায় উপস্থাপন করেছেন— i. সামন্তবাদের নির্মম চিত্র ii. নিচু শ্রেণির মানুষের দুঃখ-কষ্ট ও যন্ত্রণা iii. উঁচু শ্রেণির মৃতের অনাড়ম্বর অন্ত্যেষ্টিক্রিয়া নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i ও ii
6. 'অভাগীর স্বর্গ' গদ্যে কাঙালীর মাকে বেগুন নিয়ে হাটে যেতে হয় যে কারণে— i. গরিব বলে ii. বেড়াতে যাবে বলে iii. হাটে কাউকে দিতে যাবে বলে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: i
7. 'অভাগীর স্বর্গ' গদ্যে অভাগী কাঙালীকে কোথায় যেতে নিষেধ করল?
সঠিক উত্তর: কাজে
8. 'অভাগীর স্বর্গ' গদ্যে রাখালের মা কাঙালীকে খড়ের আঁটি জ্বেলে দিয়েছিল কেন?
সঠিক উত্তর: কাঠ পায়নি বলে
9. 'জাত গেল জাত গেল বলে এ কী আজব কারখানা'—চরণদ্বয়ের সাথে সংগতি রয়েছে কোন রচনার?
সঠিক উত্তর: অভাগীর স্বর্গ
10. 'অভাগীর স্বর্গ' গদ্যে 'সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়'- এ বক্তব্যে কোন ভাব ফুটে উঠেছে?
সঠিক উত্তর: বিদ্রূপ
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store