নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বিষয়ের 'ভূগোল ও পরিবেশ' অধ্যায়ের MCQ
Class 9-10 'ভূগোল ও পরিবেশ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন
1. পৃথিবীপৃষ্ঠের প্রাণীজগৎ এবং উদ্ভিদের বণ্টন ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
সঠিক উত্তর: জীব ভূগোল
2. মানুষ ও পরিবেশের মধ্যে মিথষ্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?
সঠিক উত্তর: কার্যকারণের খেলা
3. পৃথিবীর অধিবাসী সম্পর্কে বর্ণনা আমরা কী পাঠ করে জানতে পারি?
সঠিক উত্তর: ভূগোল
4. জড় পরিবেশ এবং জীব পরিবেশ মিলে কী গঠিত হয়েছে?
সঠিক উত্তর: প্রাকৃতিক পরিবেশ
5. “পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল”—উক্তিটি কার?
সঠিক উত্তর: রিচার্ড হার্টশোন
6. কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর: উদ্ভিদ ও জীবজন্তু
7. চাকমা সমাজের আচার-আচরণ, শিক্ষা, উৎসব, অনুষ্ঠান নানা বিষয়ের বিভিন্ন দিকগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর: সামাজিক পরিবেশের
8. সামাজিক পরিবেশের উপাদান কোনটি?
সঠিক উত্তর: শিক্ষাপ্রতিষ্ঠান
9. সিলেটের পাহাড়ি এলাকা ভ্রমণ শেষে রায়হান তার বন্ধু সাকিলের কাছে সেখানকার গাছপালা, কীটপতঙ্গ, পশুপাখি সম্পর্কে অনেক তথ্য জানায়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে?