SSC বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বাগর্থ MCQ

নবম-দশম শ্রেণির 'বাগর্থ' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে কোনটিতে?
সঠিক উত্তর: জ্যাঠামি
2. নিচের কোন বাক্যে ‘মাথা’ শব্দটি লক্ষ্যার্থে ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর: রফিক সাহেব গ্রামের মাথা।
3. ‘গবাক্ষ’ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
সঠিক উত্তর: অর্থ-বদল
4. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী অর্থ বলে?
সঠিক উত্তর: লক্ষ্যার্থ
5. ‘অঞ্চল’ শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?
সঠিক উত্তর: অর্থপ্রসার
6. শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
সঠিক উত্তর: বাচ্যার্থ
7. শব্দের অর্থকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
সঠিক উত্তর:
8. ভাষা ব্যবহারের প্রধান উদ্দেশ্য কী?
সঠিক উত্তর: মনের ভাব প্রকাশ করা
9. ‘তিনি আমাদের গ্রামের মাথা’ - এই বাক্যে ‘মাথা’ শব্দের অর্থ কী?
সঠিক উত্তর: মোড়ল
10. ‘বাচ্যার্থ’ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?
সঠিক উত্তর: মুখ্য
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store