SSC বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি উদ্দেশ্য ও বিধেয় MCQ

নবম-দশম শ্রেণির 'উদ্দেশ্য ও বিধেয়' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. বিধেয়ের স্থান ও কাল সংক্রান্ত প্রসারক বসতে পারে-
সঠিক উত্তর: উদ্দেশ্যের পূর্বে
2. ‘মোঘল সম্রাট শাজাহান তাঁর ভালোবাসার নিদর্শনস্বরূপ তাজমহল নির্মাণ করেন’ - এখানে ‘মোঘল সম্রাট’ কী?
সঠিক উত্তর: উদ্দেশ্যের প্রসারক
3. যেসব শব্দ ও বর্গ দিয়ে উদ্দেশ্য ও বিধেয়কে প্রসারিত করা হয়, তাকে বলে-
সঠিক উত্তর: প্রসারক
4. বাক্যের দুটি অংশ কী কী?
সঠিক উত্তর: উদ্দেশ্য ও বিধেয়
5. বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?
সঠিক উত্তর: উদ্দেশ্য
6. বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে কী বলে?
সঠিক উত্তর: বিধেয়
7. ‘সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে।’ - এই বাক্যে ‘বিধেয়ের ক্রিয়া’ কোনটি?
সঠিক উত্তর: পড়ছে
8. বাংলা বাক্যে উদ্দেশ্য কোথায় বসে?
সঠিক উত্তর: বাক্যের শুরুতে
9. বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে বলে-
সঠিক উত্তর: পূরক
10. একটি বাক্যকে কয়টি অংশে ভাগ করা যায়?
সঠিক উত্তর: দুই
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store