নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বিষয়ের 'বাচ্য' অধ্যায়ের MCQ

Class 9-10 'বাচ্য' অধ্যায়ের নৈর্ব্যক্তিক অনুশীলন

1. ‘আমাদের কঠোর পরিশ্রম করতে হয়’ - বাক্যটির কর্তাবাচ্য কী হবে?
সঠিক উত্তর: আমরা কঠোর পরিশ্রম করি।
2. আমার যাওয়া হলো না- এটি কোন বাচ্য?
সঠিক উত্তর: ভাববাচ্য
3. তারা বাড়িটি তৈরি করেছে। এটি কোন বাচ্যের উদাহরণ?
সঠিক উত্তর: কর্তাবাচ্য
4. ‘প্রধান শিক্ষক কর্তৃক জাতীয় পতাকা উত্তোলিত হয়েছে’ - বাক্যটির কর্তাবাচ্য কী হবে?
সঠিক উত্তর: প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন।
5. ‘কোথায় যাওয়া হচ্ছে’ - এই বাক্যের মুখ্য হলো-
সঠিক উত্তর: ক্রিয়া
6. কোন উদাহরণটি কর্মবাচ্যের?
সঠিক উত্তর: জাহানারা ইমাম কর্তৃক ‘একাত্তরের দিনগুলি’ রচিত হয়েছে
7. কর্মবাচ্যে ক্রিয়াপদ কাকে অনুসরণ করে?
সঠিক উত্তর: কর্ম
8. পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে। এটি কোন বাচ্যের উদাহরণ?
সঠিক উত্তর: কর্মবাচ্য
9. প্রধান শিক্ষক জাতীয় পতাকা উত্তোলন করেছেন। এটি কোন বাচ্যের উদাহরণ?
সঠিক উত্তর: কর্তাবাচ্য
10. মুবারক পুস্তক পাঠ করছে। এটি কোন বাচ্যের উদাহরণ?
সঠিক উত্তর: কর্তৃবাচ্য
নতুন প্রশ্ন দিয়ে পরীক্ষা দাও

Metiva SSC Preparation

এসএসসি প্রস্তুতির সেরা অ্যাপ
Google Play Store