লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য দ্রবণ হিসেবে কোনটি ব্যবহার করতে হবে?
সঠিক উত্তর: CuSO₄
ব্যাখ্যা: কোনো একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার ক্ষেত্রে যে ধাতুর প্রলেপ দেওয়া হয়, সেই ধাতুর লবণের দ্রবণ তড়িৎ বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। লোহার উপর কপার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য কপার সালফেট (CuSO₄) দ্রবণ ব্যবহার করা হয়।