নিচের কোন অণুতে দ্বিবন্ধন আছে?
সঠিক উত্তর: C₂F₄
ব্যাখ্যা: যৌগগুলোর গাঠনিক সংকেত বিশ্লেষণ করলে দেখা যায়:
F₂ অণুতে F-F একক বন্ধন বিদ্যমান।
C₂F₆ (পারফ্লুরোইথেন) এ কার্বন-কার্বন একক বন্ধন থাকে।
N₂ অণুতে N≡N ত্রিবন্ধন থাকে।
C₂F₄ (টেট্রাফ্লুরোইথিন) এ CF₂=CF₂ গাঠনিক সংকেত অনুযায়ী কার্বন-কার্বন দ্বিবন্ধন বিদ্যমান।