নিচের কোনটি ক্ষার?
সঠিক উত্তর: KOH
ব্যাখ্যা: ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইডকে ক্ষারক বলে। যেসব ক্ষারক পানিতে দ্রবীভূত হয়, তাদের ক্ষার বলে।
KOH (পটাশিয়াম হাইড্রোক্সাইড) পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয় বলে এটি একটি ক্ষার। অন্যদিকে Cu₂O, FeO এবং Fe(OH)₂ পানিতে অদ্রবণীয় বলে এরা ক্ষারক হলেও ক্ষার নয়।