দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধনের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল কীরূপ হবে?
সঠিক উত্তর: একই থাকবে
ব্যাখ্যা: দুটি আহিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব এবং প্রতিটি আধানের পরিমাণ দ্বিগুণ করা হলে মধ্যবর্তী ক্রিয়াশীল বল একই থাকবে.
কুলম্বের সূত্র থেকে আমরা জানি, দুটি আধনের মধ্যবর্তী বল F = k (q₁q₂ / d²).
এখানে আধান q₁ ও q₂ কে দ্বিগুণ (2q₁, 2q₂) এবং দূরত্ব d কে দ্বিগুণ (2d) করলে নতুন বল হবে:
F₁ = k [ (2q₁ × 2q₂) / (2d)² ]
বা, F₁ = k [ 4q₁q₂ / 4d² ]
বা, F₁ = k (q₁q₂ / d²) = F.
অর্থাৎ, মধ্যবর্তী ক্রিয়াশীল বল একই থাকবে.