পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে বলা হয়—
সঠিক উত্তর: চার্জিত হওয়া
ব্যাখ্যা: পরমাণুর ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হওয়াকে চার্জিত হওয়া বলা হয়।
১. কোনো কারণে যদি বাইরের কক্ষপথের একটা ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তাহলে ইলেকট্রনের তুলনায় প্রোটনের সংখ্যা বেড়ে যায়। তখন তার ভেতরে পজিটিভ চার্জের পরিমাণ বেড়ে যায় এবং পরমাণুটি ধনাত্মক চার্জে চার্জিত হয়।
২. যখন বিচ্ছিন্ন একটি বা দুটি ইলেকট্রন কোনো পরমাণুর সাথে যুক্ত হয়ে যায়, তখন পরমাণুর মোট চার্জ হয় নেগেটিভ অর্থাৎ সেটি ঋণাত্মক চার্জে চার্জিত হয়।