রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী কোন বলের কারণে ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে?
সঠিক উত্তর: কেন্দ্রমুখী বল
ব্যাখ্যা: ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন আকর্ষণ বল অনুভব করে।
এই আকর্ষণ বল কেন্দ্রমুখী।
এই কেন্দ্রমুখী বলের কারণে যেমন পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে,
ঠিক তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।