বেলনাকার তার কুণ্ডলীর বলরেখা কিসের বলরেখার সদৃশ?
সঠিক উত্তর: দণ্ড চুম্বক
ব্যাখ্যা: বেলনাকার তার কুণ্ডলীর বলরেখা দণ্ড চুম্বকের সদৃশ।
বেলনাকার তারের কুণ্ডলী সলিনয়েড নির্দেশ করে। তড়িৎবাহী সলিনয়েড দণ্ড চুম্বকের মতো কাজ করে। ডান হাতের নিয়ম অনুযায়ী, বুড়ো আঙুল চুম্বকের উত্তর মেরু নির্দেশ করে।