কোন প্রক্রিয়া বা কার্যধারায় তড়িৎচালকশক্তি উৎপন্ন হয়? i. কোনো তার কুণ্ডলীর ভেতর কোনো চুম্বক স্থির অবস্থায় রাখলে ii. কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তারকুণ্ডলী ঘুরালে iii. কোনো স্থির তারকুণ্ডলীর চারদিকে কোনো চুম্বক ঘুরালে নিচের কোনটি সঠিক?
সঠিক উত্তর: ii ও iii
ব্যাখ্যা: কোনো চৌম্বকক্ষেত্রে কোনো তার কুণ্ডলীকে গতিশীল করলে ওই তারে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। আবার বিপরীতক্রমে কোনো স্থির তার কুণ্ডলীর চারদিকে কোনো চৌম্বক ঘুরালেও ওই তারে তড়িৎচালক শক্তি উৎপন্ন হয়। কিন্তু তারকুণ্ডলীর ভেতর চুম্বক স্থির অবস্থায় থাকলে এদের মাঝে আপেক্ষিক গতি থাকে না, তাই তড়িৎচালক শক্তি উৎপন্ন হয় না।