অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করতে কত মোল হাইড্রোজেন লাগে?
সঠিক উত্তর: 2
ব্যাখ্যা: অ্যালকাইনে কার্বন-কার্বন ত্রিবন্ধন (≡) থাকে। ত্রিবন্ধনকে একক বন্ধনে রূপান্তর করতে ২ অণু বা ২ মোল হাইড্রোজেন প্রয়োজন হয়।
বিক্রিয়া: CH ≡ CH + 2H₂ → CH₃ - CH₃ (নিকেল প্রভাবক ও 180°C-200°C তাপমাত্রায়)।