এন্টাসিডে কোন জাতীয় উপাদান থাকে?
সঠিক উত্তর: ক্ষারীয়
ব্যাখ্যা:
এন্টাসিডে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থাকে। এই উপাদানগুলো ক্ষারীয় প্রকৃতির হওয়ায় পাকস্থলীর অতিরিক্ত হাইড্রোক্লোরিক এসিডের (HCl) সাথে প্রশমন বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।