একটি ট্রান্সফরমারে মুখ্য কুণ্ডলীর প্যাঁচ সংখ্যা 50 এবং গৌণ কুণ্ডলীর প্যাঁচ সংখ্যা 500। মুখ্য কুণ্ডলীতে প্রযুক্ত ভোল্ট 6V হলে গৌণ কুণ্ডলীতে প্রযুক্ত ভোল্ট (Q) এর মান কত?
সঠিক উত্তর: 60 V
ব্যাখ্যা: আমরা জানি, Vₛ / Vₚ = nₛ / nₚ
বা, Vₛ = Vₚ × (nₛ / nₚ)
এখানে, nₚ = 50, nₛ = 500, Vₚ = 6V
Vₛ = 6 × (500 / 50) = 6 × 10 = 60V