প্রমাণ অবস্থায় কত গ্রাম ফ্লোরিন গ্যাসের আয়তন 5600 cc হবে?
সঠিক উত্তর: 9.5
ব্যাখ্যা: ফ্লোরিন গ্যাসের (F₂) আণবিক ভর = 19 × 2 = 38
আমরা জানি, প্রমাণ অবস্থায় 22400 cc (বা 22.4 L) F₂ গ্যাসের ভর = 38 g
সুতরাং, 5600 cc F₂ গ্যাসের ভর = (38 × 5600) / 22400 g = 9.5 g।