একটি তামার দণ্ডের তাপমাত্রা 100°C বৃদ্ধি করায় যদি এর শেষ দৈর্ঘ্য 10.0167 m হয়, তাহলে দণ্ডটির আদি দৈর্ঘ্য কত ছিল? [দৈর্ঘ্য প্রসারণ সহগ α = 16.7 × 10⁻⁶ K⁻¹]
সঠিক উত্তর: 0.01 km
ব্যাখ্যা: এখানে,
তাপমাত্রার পরিবর্তন, ΔT = 100°C = 100 K
শেষ দৈর্ঘ্য, L₂ = 10.0167 m
দৈর্ঘ্য প্রসারণ সহগ, α = 16.7 × 10⁻⁶ K⁻¹
আমরা জানি, L₁ = L₂ / (1 + αΔT)
L₁ = 10.0167 / {(16.7 × 10⁻⁶ × 100) + 1}
L₁ = 10 m = 0.01 km