উদ্দীপকে (5 গ্রাম হাইড্রোজেন ও 75 গ্রাম ক্লোরিন) ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি?
সঠিক উত্তর: 1.27 × 10²⁴
ব্যাখ্যা: ক্লোরিন গ্যাস (Cl₂) এর আণবিক ভর = 35.5 × 2 = 71
আমরা জানি, 1 মোল বা 71 গ্রাম Cl₂ গ্যাসে অণু থাকে 6.023 × 10²³ টি।
75 গ্রাম ক্লোরিন গ্যাসে অণুর সংখ্যা = (6.023 × 10²³ × 75) / 71
= 6.36 × 10²³ টি (প্রায়)
যেহেতু ক্লোরিন একটি দ্বি-পরমাণুক গ্যাস (Cl₂), তাই এর একটি অণুতে 2টি পরমাণু থাকে।
অতএব, ক্লোরিন পরমাণুর মোট সংখ্যা = 6.36 × 10²³ × 2
= 1.272 × 10²⁴ টি।