নিচের কোন মৌলটির একটি পরমাণুর ভর 2.66 × 10⁻²³ g?
সঠিক উত্তর: অক্সিজেন
ব্যাখ্যা: আমরা জানি,
আপেক্ষিক পারমাণবিক ভর = (মৌলের একটি পরমাণুর ভর) ÷ (1.66 × 10⁻²⁴ g)
= 2.66 × 10⁻²³ g ÷ 1.66 × 10⁻²⁴ g
≈ 16
আপেক্ষিক পারমাণবিক ভর 16 বিশিষ্ট মৌল হলো অক্সিজেন (O)।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।