1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কতটি?
সঠিক উত্তর: 1.2046 × 10²⁴ টি
ব্যাখ্যা: আমরা জানি, 1 মোল পানির (H₂O) অণুতে পানির অণু থাকে 6.023 × 10²³ টি।
পানির প্রতিটি অণুতে হাইড্রোজেন (H) পরমাণু থাকে 2টি।
অতএব, 1 মোল পানিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা = 2 × 6.023 × 10²³ = 1.2046 × 10²⁴ টি।