নিচের কোনটি সমযোজী যৌগ?
সঠিক উত্তর: HCl
ব্যাখ্যা: রাসায়নিক সংযোগের সময় অধাতব দুটি পরমাণু তাদের সর্বশেষ শক্তিস্তরের একটি করে ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। হাইড্রোজেন (H) ও ক্লোরিন (Cl) পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে HCl গঠন করে। সুতরাং HCl হলো সমযোজী যৌগ। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।