যে কোনো ক্রান্তি কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত?
সঠিক উত্তর: 90°
ব্যাখ্যা: ক্রান্তি কোণের সংজ্ঞানুসারেই আমরা জানি যে, আপাতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90° হয় তাকেই ক্রান্তি কোণ বলে। তাই যে কোনো ক্রান্তি কোণের জন্য প্রতিসরণ কোণের মান সর্বদা 90° হবে। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।