একটি ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোস্কোপের চাকতিটি হাত দিয়ে কিছুক্ষণ ধরে রাখা হলো। কী ঘটবে?
ক. পাতদ্বয়ের মাঝে দূরত্ব বেড়ে যাবে
খ. পাতদ্বয় চার্জহীন অবস্থায় মতই থাকবে
গ. পাতদ্বয়ের দূরত্ব একটু কমবে
ঘ. পাতদ্বয় চার্জহীন অবস্থায় ফিরে যাবে
সঠিক উত্তর: পাতদ্বয় চার্জহীন অবস্থায় ফিরে যাবে
ব্যাখ্যা: যখন হাত দিয়ে চাকতিটি স্পর্শ করা হবে তখন হাত থেকে ইলেকট্রন চাকতিতে চলে যাবে। অতঃপর সেগুলো চাকতি থেকে ধাতব দণ্ড বেয়ে পাত দুটিতে প্রবাহিত হবে এবং ধনাত্মক চার্জকে নিরপেক্ষ করে ফেলবে। তাই ইলেকট্রোস্কোপটি আবার চার্জহীন অবস্থায় ফিরে যাবে।
এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি
নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'স্থির বিদ্যুৎ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।