কোনটি ক্ষার?
সঠিক উত্তর: CaO
ব্যাখ্যা: ক্যালসিয়াম অক্সাইড (CaO) পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড [Ca(OH)₂] উৎপন্ন করে যা পানিতে দ্রবণীয়। তাই CaO একটি ক্ষার।
অন্যদিকে FeO, Fe(OH)₂ এবং Cu₂O পানিতে অদ্রবণীয় হওয়ায় এরা শুধুমাত্র ক্ষারক, ক্ষার নয়।