ঢাকার দ্রাঘিমা ৯০° এবং পটুয়াখালীর ৯২° ৩০′। ঢাকার সময় সকাল ৭.৫৫ হলে পটুয়াখালীর সময় কত?
সঠিক উত্তর: সকাল ৮.০৫
ব্যাখ্যা: সমাধান:
দ্রাঘিমার পার্থক্য = ৯২° ৩০′ - ৯০° = ২° ৩০′।
২° এর জন্য সময় = ৮ মিনিট। ৩০′ এর জন্য সময় = ১২০ সেকেন্ড বা ২ মিনিট।
মোট সময়ের পার্থক্য = ৮ + ২ = ১০ মিনিট।
পটুয়াখালী পূর্বে অবস্থিত, তাই সময় যোগ হবে। ৭টা ৫৫ মিনিট + ১০ মিনিট = সকাল ৮টা ০৫ মিনিট।