একটি আবদ্ধ পাত্রে 0.25 m³ আয়তনের গ্যাস রাখা আছে। গ্যাসের চাপ 27 x 10³ Nm⁻² এবং তাপমাত্রা 40°C। গ্যাসের পরিমাণ নির্ণয় কর। (R = 8.314 JK⁻¹ mol⁻¹)
সঠিক উত্তর: 2.6 mol
ব্যাখ্যা: এখানে, চাপ P = 27 x 10³ Nm⁻²
আয়তন, V = 0.25 m³
তাপমাত্রা, T = (40 + 273) K = 313 K
আমরা জানি, PV = nRT
বা, n = PV / RT
= (27 x 10³ x 0.25) / (8.314 x 313)
= 2.6 mol