দেহে অক্সিজেনের অভাব হলে কোষকে মেরে ফেলে কোন অঙ্গাণু?
সঠিক উত্তর: লাইসোজোম
ব্যাখ্যা: দেহে তীব্র অক্সিজেনের অভাব হলে লাইসোজোমের মেমব্রেন বা পর্দা ফেটে যায়। তখন এর ভেতরের এনজাইমগুলো বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুসহ পুরো কোষটিকে হজম বা ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়াকে অটোলাইসিস বলা হয়।