কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে?
সঠিক উত্তর: 4s
ব্যাখ্যা: পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে প্রবেশ করে। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে।
অরবিটালের শক্তি (n+ℓ) এর মান দ্বারা নির্ণয় করা হয়।
4s অরবিটালের জন্য (n+ℓ) = 4+0 = 4
3d অরবিটালের জন্য (n+ℓ) = 3+2 = 5
4p অরবিটালের জন্য (n+ℓ) = 4+1 = 5
5s অরবিটালের জন্য (n+ℓ) = 5+0 = 5
এখানে 4s অরবিটালের (n+ℓ) এর মান সবচেয়ে কম। তাই 4s অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে।