প্রতিসরণের সূত্র কয়টি?
সঠিক উত্তর: ২টি
ব্যাখ্যা: আলোর প্রতিসরণ দুটি সূত্র মেনে চলে।
প্রথম সূত্র: আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থান করে।
দ্বিতীয় সূত্র: এক জোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন (sin θ₁) এবং প্রতিসরণ কোণের সাইনের (sin θ₂) অনুপাত সর্বদা ধ্রুব থাকে। অর্থাৎ n₁ sin θ₁ = n₂ sin θ₂।