দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে?
সঠিক উত্তর: এক-চতুর্থাংশ
ব্যাখ্যা: আমরা জানি, বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক (F ∝ 1/r²)।
যদি মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়, অর্থাৎ r₁ = 2r হয়,
তাহলে নতুন বল, F₁ = k [q₁q₂ / (2r)²] = k [q₁q₂ / 4r²] = 1/4 × F
অর্থাৎ, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের মধ্যবর্তী বলের মান আদি বলের এক-চতুর্থাংশ হবে।