কোন সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে কী বলে?
সঠিক উত্তর: সমন্বিত বর্তনী
ব্যাখ্যা: কোনো সিলিকন চিপে লক্ষ লক্ষ বর্তনী সংযোজিত হলে তাকে সমন্বিত বর্তনী (Integrated Circuit বা IC) বলে।
সমন্বিত বর্তনী: ট্রানজিস্টরের পাশাপাশি ডায়োড কিংবা রেজিস্টর এবং ক্যাপাসিটর বসিয়ে পূর্ণাঙ্গ একটি বর্তনী তৈরি করা হয় এবং সিলিকনের একটি পাতলা প্লেটে এরকম অসংখ্য বর্তনী বসিয়ে প্রাপ্ত নির্মাণকে ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী বলা হয়।