দুটি বৈদ্যুতিক আধানের মধ্যবর্তী আকর্ষণ-বিকর্ষণ বলের মান কিসের ওপর নির্ভর করে না?
সঠিক উত্তর: আধান দুটির প্রকৃতি
ব্যাখ্যা: কুলম্বের সূত্র থেকে আমরা জানি, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে:
১. আধান দুটির পরিমাণের উপর।
২. আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর।
৩. আধান দুটি যে মাধ্যমে আছে তার প্রকৃতির উপর।
আধানের প্রকৃতির (ধনাত্মক বা ঋণাত্মক) ওপর বলের মান নির্ভর করে না, শুধুমাত্র বলটি আকর্ষণমূলক না বিকর্ষণমূলক হবে তা নির্ধারিত হয়।