FeCl₃ এর জলীয় দ্রবণের pH কত হবে?
সঠিক উত্তর: < 7
ব্যাখ্যা: FeCl₃ (ফেরিক ক্লোরাইড) লবণটি একটি তীব্র এসিড (HCl) এবং একটি মৃদু ক্ষারক [Fe(OH)₃] এর বিক্রিয়ায় উৎপন্ন হয়। এই ধরনের লবণের জলীয় দ্রবণ অম্লীয় প্রকৃতির হয়। আমরা জানি, অম্লীয় দ্রবণের pH সবসময় ৭ এর কম (< 7) থাকে।