60°C তাপমাত্রায় একটি ইস্পাতের বিমের দৈর্ঘ্য 20 m হলে 100°C তাপমাত্রায় এর দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.6 × 10⁻⁶ K⁻¹।
সঠিক উত্তর: 0.928 cm
ব্যাখ্যা: এখানে,
আদি দৈর্ঘ্য, L₁ = 20 m
তাপমাত্রার পার্থক্য, ΔT = (100 - 60)°C = 40°C = 40 K
দৈর্ঘ্য প্রসারণ সহগ, α = 11.6 × 10⁻⁶ K⁻¹
আমরা জানি, দৈর্ঘ্য বৃদ্ধি ΔL = αL₁ΔT
ΔL = 11.6 × 10⁻⁶ × 20 × 40 m
= 0.00928 m
= 0.928 cm