একটি আহিত বস্তুর কাছে এনে কোন অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে কী বলে?
সঠিক উত্তর: তড়িৎ আবেশ
ব্যাখ্যা: একটি আহিত বস্তুর কাছে এনে কোন অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে। তড়িৎ আবেশ হলো কোনো বস্তুতে চার্জ জমা করে সেটাকে যদি চার্জহীন কোনো কিছুর কাছে আনা হয় তাহলে সেই চার্জহীন বস্তুটির মাঝে এক ধরনের চার্জ জন্ম নেয়।