পদার্থের অভ্যন্তরীণ অণুগুলোর গতিশক্তি কীরূপে প্রকাশ পায়?
সঠিক উত্তর: তাপ শক্তি
ব্যাখ্যা: পদার্থের অণুর গতি বাড়লে অণুগুলোর মধ্যকার বন্ধনশক্তি হ্রাস পায় ও দূরত্ব বৃদ্ধি পায়। পদার্থের অণুর গতি বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধি পায়। সুতরাং, পদার্থের অভ্যন্তরীণ অণুগুলোর গতিশক্তি তাপ শক্তি রূপে প্রকাশ পায়।