বিষয়: পদার্থবিজ্ঞান অধ্যায়: আলোর প্রতিসরণ

যদি একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 6cm হয় এবং বস্তুটিকে আলোক কেন্দ্র থেকে 14cm দূরে রাখা হয় তাহলে বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকৃতি কোনটি?

ক. প্রধান ফোকাসে, বাস্তব ও উল্টো
খ. প্রধান ফোকাসের ভেতরে, বাস্তব ও উল্টো
গ. প্রধান ফোকাসের বাহিরে, অবাস্তব ও বিবর্ধিত
ঘ. প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, বাস্তব ও খর্বিত

সঠিক উত্তর: প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে, বাস্তব ও খর্বিত

ব্যাখ্যা: যেহেতু লেন্সটির ফোকাস দূরত্ব 6cm তাই এর বক্রতার ব্যাসার্ধ (6 x 2) cm বা 12cm।
লক্ষ্যবস্তুকে আলোক কেন্দ্র হতে 14cm দূরে রাখা হয়েছে, যা বক্রতার ব্যাসার্ধের (12cm) বাইরে।
আমরা জানি, উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধের বাইরে লক্ষ্যবস্তু স্থাপন করলে বিম্বটি:
(i) প্রধান ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝে তৈরি হয়।
(ii) বাস্তব হয়।
(iii) খর্বিত হয়।
(iv) উল্টো হয়।
অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।

এসএসসি পদার্থবিজ্ঞান প্রস্তুতি

নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার প্রস্তুতির জন্য পদার্থবিজ্ঞান বিষয়ের 'আলোর প্রতিসরণ' অধ্যায়ের এই বহুনির্বাচনি প্রশ্নটি (MCQ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর ও ব্যাখ্যার মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন। বোর্ড পরীক্ষা ও টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করতে এই ধরনের প্রশ্ন নিয়মিত প্র্যাকটিস করা প্রয়োজন।

এই অধ্যায়ের আরও প্রশ্ন সকল বিষয়ের অনুশীলন শুরু করো

Metiva SSC Preparation App

Google Play Store